শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:১৫ পিএম, ২০২১-০১-০৩
বছরের শুরুতে রাঙামাটিতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে। নতুন বছরকে কেন্দ্র করে প্রকৃতির অপরূপ শহর পাহাড়ি জেলা রাঙামাটিতে ভ্রমণে এসেছেন তারা।
স্থানীয় প্রশাসন মহামারি করোনা রোধে ট্যুরিস্টসহ স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মানতে পুরো শহর এবং জেলাজুড়ে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ করে যাচ্ছে। মাস্ক পড়তে অনুরোধ জানাচ্ছে। বিশেষ করে ট্যুরিস্ট এলাকাগুলোতে জনসমাগম বেশি। তাই সেইসব এলাকাগুলোতে ‘নো মাস্ক, নো এন্ট্রি’ স্টিকার এবং সাইনবোর্ড লাগানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
কিন্তু জেলার বাইরে থেকে আগত ট্যুরিস্টরা স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছেন না। মুখে নেই মাস্ক। মানছেন না সামাজিক দূরত্ব। দলবেঁধে ছুটছেন যে যার মতো।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, যদি স্থানীয় প্রশাসন ট্যুরিস্টদের স্বাস্থ্যবিধি মানাতে ব্যর্থ হয় তাহলে রাঙামাটিতে দ্রুত সময়ের মধ্যে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে।
সরেজমিনে গেলে দেখা যায়, নতুন বছরের প্রথম দিনে রাঙামাটির বিখ্যাত ‘ঝুলন্ত সেতু’ দেখতে কয়েক হাজার পর্যটক এসেছেন। তাদের বেশিরভাগের মুখে কোনো মাস্ক নেই। মানছেন না সামাজিক দূরত্ব। বলে-কয়ে মাস্ক পড়তে অনুরোধ জানালেও কিছুক্ষণ পর তা আবার খুলে ফেলছেন তারা। ওই এলাকায় ট্যুরিষ্ট পুলিশের আনাগোনা থাকলেও পর্যটকদের সচেতনতায় তারা পালন করছেন না কোনো দায়িত্ব। ট্যুরিস্টদের স্বাস্থ্যবিধি মানাতে পর্যটন কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ।
রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা বেসরকারি চাকরীজীবি মো. রবিন বলেন, পকেটে মাস্ক আছে। পাহাড়ের বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে মাস্ক খুলে ফেলেছি। তার স্ত্রী সালমা বলেন, মাস্ক আছে। পড়তে ভাল লাগছে না।
চট্টগ্রাম থেকে বেড়াতে আসা ব্যবসায়ী নেতা সৈয়দ এজাজুল হক বলেন, মাস্ক আছে। ঘুরতে এসেছি তাই পড়া হয়নি। ফেরার আগে আবার পড়ে নিব।
চট্টগ্রামের স্কুল ছাত্রী ফারিহা দুসরা জানান, মাস্ক সঙ্গে আছে নতুন জায়গায় ঘুরতে এসে খুলে রেখেছি।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া বলেন, আমরা শুরু থেকে ট্যুরিস্টদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করছি। কাউকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাদের মাস্ক নেই, তাদের মাস্ক দিয়ে দিচ্ছি।
তিনি আরও বলেন, পুরো এলাকায় ‘নো মাস্ক, নো এন্ট্রি’ স্টিকার এবং সাইনবোর্ড লাগানো হয়েছে। চেষ্টা চালাচ্ছি সামাজিক দূরত্ব বজায় রাখতে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited